ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইকেরছড়া ও আন্ধারীঝাড় ইউনিয়নে দুধকুমার নদীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করে সরেজমিনে বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে শুকনা খবার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এইচ.এম মাগ্ধসঢ়;ফুরুল হাসান আব্বাসী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম। দুটি ইউনিয়নে ১৮০ পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি চিড়া, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট লুড্ধসঢ়;লস । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ৭৮০ প্যাকেট শুকনা খাবার ও ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি