৫ মে ২০২৬

ভূপাতিত হল হেলিকপ্টার, ফরিদুর রেজা সাগর অক্ষত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভূপাতিত হল হেলিকপ্টার, ফরিদুর রেজা সাগর অক্ষত

বাংলাপ্রেস অনলাইন: রাজশাহীর গোদাগাড়ী থেকে বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পরপরই ভূপাতিত হয় ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টার। এতে আহত হন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন। ফরিদুর রেজা সাগরসহ চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাদের কারও আঘাত ‘গুরুতর নয়’ বলে চ্যানেল আই অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওই হেলিকপ্টারে ফরিদুর রেজা সাগর ছাড়াও ছিলেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা এবং স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া ছিলেন।

রাজশাহীর গোদাগাড়ীর আনোয়ারা ফায়িম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরার সময় ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টা ৩৫ মিনিটে গোদাগাড়ির হেলিপ্যাড থেকে এস২-এএইচডব্লিউ হেলিকপ্টারটি রওনা হয়।রাজশাহীর গোদাগাড়ী থেকে বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পরপরই ভূপাতিত হয় ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টার। এতে আহত হন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন।

“কিন্তু উড্ডয়নের পরপরই পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং হেলিকপ্টারটি পাশের নির্মাণাধীন একটি ভবনের এক পাশে মুখ থুবড়ে পড়ে।” দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আরোহীদের সবাইকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। পরে ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি বলেন, “বৈরী আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে পাইলট সৈয়দ সাকের আলী জানিয়েছেন।” ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের প্রধান প্রকৌশলী স্কোয়াড্রন লিডার মহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।” বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি