৪ মে ২০২৬

ভূমিকম্পের পর ঢাবির রোববারের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
ভূমিকম্পের পর ঢাবির রোববারের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

 

বাংলাপ্রেস ডেস্ক: দেশে বারবার ভূমিকম্প অনুভূত এবং এর ফলে শিক্ষার্থী আহত ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ রোববারের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমিকম্পের কারণে কিছুসংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল ২৩ নভেম্বর তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ সারাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়, যার কারণে অনেক শিক্ষার্থী আতঙ্কে হল এবং ক্যাম্পাস ছেড়ে চলে যেতে শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি