ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও, স্টেডিয়ামে যা হলো
বাংলা প্রেস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা। এর কবলে পড়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্টও। ভূমিকম্পের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মিরপুর টেস্টের তৃতীয় দিনে তখন আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার চলছে। মেহেদী হাসান মিরাজের সেই ওভারের দ্বিতীয় বলের পরই এই ভূমিকম্প অনুভূত হয় মাঠে।

ভূমিকম্পের পরপর সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ব্যতিক্রম ঘটেনি মাঠেও। গ্যালারি থেকে হুড়মুড়িয়ে নেমে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ভূমিকম্প থেমে যেতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
কিছুক্ষণ পরই খেলা শুরু হয়েছে। বাংলাদেশ এরপর দিনের প্রথম দুই উইকেটের দেখাও পেয়ে গেছে। তাইজুল ইসলাম এক ওভারে স্টিফেন ডোহেনি আর অ্যান্ডি ম্যাকব্রাইনকে বিদায় করেন।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি