ভূমিকম্পের কারণে দেশের ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: দেশজুড়ে হওয়া ভূমিকম্পে সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনও বন্ধ আছে।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (পিডিবি)।
বার্তায় পিডিবি জানায়য়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি