৪ মে ২০২৬

ভুরুঙ্গামারীতে ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভুরুঙ্গামারীতে ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র কমিটি গঠন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান আদম তমিজি হক এর নির্দেশক্রমে আগামী ১ বছরের জন্য কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

গত (১০ ডিসেম্বর) মঙ্গলবার সোসাইটির বাসটার্মিনালের অস্থায়ী কার্যালয়ে কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শ্রী প্রদ্বীপ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বিষুর স্বাক্ষরিত এক পত্রে মোছাঃ মাসুদা আক্তার ডেইজি ও আলহাজ মঈনুদ্দিন খোকনকে উপদেষ্টা এবং মোঃ মাইদুল ইসলাম সুমনকে সভাপতি ও মোঃ আতিকুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে মোঃ ইউসুফ রাজা, মাইনুল ইসলাম বাবু, মোঃ লিয়াকত আলী রোজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান, মোঃ পলাশ সরকার ও মোঃ খাইরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সোহাগ, আতাউর রহমান পেয়ারা ও আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক পদে রাকিব বাবু, প্রচার সম্পাদক দুলাল হোসেন, উপ-প্রচার সম্পাদক সোহানুর রহমান শাহীন ও সদস্য পদে নাজমুল হক নাছিম। উল্লেখ্য উক্ত কমিটি আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট প্রেরণ করতে হবে বলে পত্রে জানানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি