ভটভটি-অটোরিকশার সংঘর্ষে ভূরুঙ্গামারীতে নিহত-১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমীর হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ভটভটি শিমুলতলা মোড়ে এসে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আমীর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমীর ভূরুঙ্গামারী উপজেলার রাঙ্গাবালীর পাঠ এলাকার বাসিন্দা।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত ভটভটি জব্দ করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি