৮ মে ২০২৬

ভোটের তারিখ না পেছালে ইসি ঘেরাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভোটের তারিখ না পেছালে ইসি ঘেরাও

বাংলাপ্রেস ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করে আবারও বিক্ষোভ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হওয়ায় শাহবাগ অবরোধ করে প্রতিবাদে নেমেছেন শিক্ষার্থীরা। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে ইসি ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়ার পর সেখান থেকে শাহবাগে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদেরকে “৩০ তারিখের নির্বাচন মানি না, মানবো না/ বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।’

পরে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য সংলগ্ন সব রাস্তা বন্ধ করে দেন। এতে বিশ্ববিদ্যালয় এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়েছে। জানা যায়, ইতোমধ্যে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, ‘আমরা মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশনকে দুপুর ১২ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে আমাদের দাবি মানা হয়নি। তাই আজকে আমরা নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করবো।’

গতকাল মঙ্গলবার বিকেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিটি নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধের পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বুধবার দুপুর ১২টার মধ্যে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়েন।

নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে মানববন্ধনসহ বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গেল শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পুনর্বিবেচনার জন্য আহ্বান জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি