৫ মে ২০২৬

ভোটে সব দলের অংশগ্রহণের প্রশংসা জাতিসংঘের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোটে সব দলের অংশগ্রহণের প্রশংসা জাতিসংঘের
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই প্রশংসা করে এক বিবৃতি দিয়েছেন। এতে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতীয় সংসদ নির্বাচনের পর জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ব্যাপারে অবগত আছে জাতিসংঘ।’ বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচনের দিনে প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’ তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওই মুখপাত্র বলেছেন, ‘আমরা নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি; যাতে মানুষ তাদের সাধারণ অধিকার ভোগ ও মত প্রকাশ করতে পারে।’ ‘আমরা শান্তিপূর্ণ ও আইনী উপায়ে নির্বাচনী অভিযোগগুলোর সুরাহা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।’ বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি