১৯ জুন ২০২৬

ভোটারদের কেন্দ্রে আনা ইসির দায়িত্ব নয়: সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভোটারদের কেন্দ্রে আনা ইসির দায়িত্ব নয়: সিইসি

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তবে ভোটকেন্দ্রে ভোটাদের আনার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নয় বলে মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, ইসির দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, আর কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫মিনিটে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কলেজ ভবনের ৮ নম্বর কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট প্রয়োগ করেন তিনি। এরপর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন? এ বিষয়ে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে হবে।

কয়েকটি নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কে এম নূরুল হুদা বলেন, সংঘর্ষের কোনো খবর আমার কাছে নেই। আপনাদের কাছে শুনলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সিইসি বলেন, এজেন্টদের কেন্দ্রে টিকে থাকতে হবে। যদি কেউ বাধা প্রদান করে তাহলে তাদের প্রিজাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করতে হবে।

এ অভিযোগেও যদি সমাধান না হয়, তাহলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হতে হবে। সেটা না করে বাইরে গিয়ে অভিযোগ করবেন, এজেন্টদের বের করে দিচ্ছে, সেই অভিযোগ গ্রহণযোগ্য নয়, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এজেন্টদের ধৈর্য ধরতে হবে। তারা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করবেন। এসব না করে বের হয়ে অভিযোগ করলেও কোনো লাভ হবে না।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটারদের ইতিবাচক সাড়া মিলছে জানিয়ে কেএম নূরুল হুদা বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। ভোটের পরিবেশ খুব শান্ত। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। আমরা ভোটের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট।

সিইসি বলেন, ভোটাদের উপস্থিতি এখন পর্যন্ত কিছুটা কম। তবে, বেলা বাড়লে ভোটাদের উপস্থিতিও আরও বাড়বে। এ কেন্দ্রে ২৭৬ জন ভোট দিয়েছেন। তিনি ভোটের পরিবেশ শান্ত রাখতে প্রার্থীদের অনুরোধ জানান।

এর আগে শনিবার সকাল ৮টায় ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি