৬ মে ২০২৬

ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার

বাংলাপ্রেস ঢাকা : ভোটার উপস্থিতি কম থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

শুক্রবার সকালে ভোটার দিবস উপলক্ষে র‌্যালি শেষে সাংবাদিকদের এ সন্তোষের কথা জানান সিইসি।

ভোটে নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘হ্যাঁ, সন্তুষ্ট।’ ভোটার উপস্থিতি কম থাকলেও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট। ভোটার কম হওয়ার তিনটি কারণ তুলে ধরে নুরুল হুদা বলেন, প্রথম কারণ ছিল- নির্বাচনের মেয়াদ খুব কম, দ্বিতীয়ত প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা এবং তৃতীয়ত আবহাওয়া খারাপ ছিল।

সিইসি বলেন, ‘তবে বাইরে যেসব নির্বাচন হয়েছে, যেমন পটুয়াখালী, ঝিনাইদহ, সেখানে প্রচুরসংখ্যক ভোটার উপস্থিতি ছিল। সেখানে অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে।’

১ মার্চ ভোটার দিবস পালিত হওয়ায় ভোটাররা উদ্বুদ্ধ হবেন বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি