৮ মে ২০২৬

ভোট শেষ, ফলাফলের জন্য অপেক্ষা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভোট শেষ, ফলাফলের জন্য অপেক্ষা

বাংলাপ্রেস ডেস্ক: দিনভর বিরোধীদলীয় প্রার্থীদের নানা অভিযোগ সত্ত্বেও অনেকটা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এখন অপেক্ষা ফলের। হিসাব শেষ হলেই ঘোষণা করা হবে ইভিএম-এ সম্পন্ন ঢাকা সিটি নির্বাচনের ফল।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের এ ভোটগ্রহণ শুরু হয় আজ শনিবার সকাল ৮টায়। যা টানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারে ঢাকার দুই সিটিতে প্রথমবারের মতো ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রের ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার হচ্ছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ডিএসসিসিতে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন ভোটার রয়েছেন; যাদের মধ্যে নারী ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এদিকে, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর থেকেই কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, এজেন্টদের ঢুকতে না দেয়াসহ নানা অভিযোগ জানাতে থাকেন বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এমনকি কর্তব্যরত সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

তবে দুই সিটিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিএনপির অভিযোগ প্রসঙ্গে বলেন, বিষয়টা সম্পূর্ণ অমূলক। তাদের (বিএনপি) তেমন সাংগঠনিক কাঠামো নেই, তাই তারা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। নিশ্চিত পরাজয় জেনে এসব অভিযোগ করছে তারা।

বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে শেষ দৃশ্য দেখার জন্য ভোটের মাঠে আছি। দেখি নির্বাচন কমিশনের মনোভাব বদলায় কি-না। আমরা হাল ছাড়ছি না। মনোবল ভাঙছি না।

এদিকে, সকালে ভোট শুরুর পরপরই দুই সিটির বিভিন্ন কেন্দ্রে ইভিএম বিভ্রাট দেখা দেয়। এতে অনেকের ভোট দিতে কমপক্ষে ৪০ মিনিটের মতো লেগেছে বলেও জানিয়েছেন ভোটাররা। আবার আঙুলের ছাপও মেলেনি অনেকের।

এরমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাও রয়েছেন। পরে তিনি বাধ্য হয়ে আইডি কার্ডের মাধ্যমেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সিইসি।

তবে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটের দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।’

এদিকে, সিটি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ভোটার ও এজন্টেদের বের করে দেয়ার যে দাবি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে সে দাবি নতুন নয়।’

এদিন রাজধানী উচ্চ বিদ্যালয়ে নিজের ভোটদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তুলনামূলকভাবে ভোটার কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আমরা আশা করছি।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি