৬ মে ২০২৬

ভোট দিয়ে তৃপ্ত অনুভূতি মোদির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোট দিয়ে তৃপ্ত অনুভূতি মোদির

বিদেশ ডেস্ক: ভারতে তৃতীয় দফায় সবথেকে বেশি কেন্দ্রের নির্বাচন হচ্ছে আজ। ১১৭টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে এদিন। তবে এদিন সকাল থেকে লাইমলাইট কাড়লেন মোদী। মায়ের হাতে খাওয়া থেকে শুরু করে ভোটকেন্দ্র, এদিন সকাল থেকেই নজর ছিল প্রধানমন্ত্রীর দিকে।

আমেদাবাদে গিয়ে ভোট দেওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদী। বলেন, ‘আজ তৃতীয় দফার ভোট। আজ নিজের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কুম্ভমেলায় স্নান করে যে পবিত্রতার আনন্দ হয়, গণতন্ত্রের যজ্ঞে ভোট দিয়ে সেই পবিত্রতার অনুভূতি হচ্ছে।’

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যাতে প্রত্যেকে উৎসাহের সঙ্গে বুথে গিয়ে ভোট দেন।’ ২১ শতকে যারা জন্মেছে এবার লোকসভা নির্বাচনেই প্রথম তারা ভোট দিতে চলেছেন। সেইসব প্রথম ভোটারদের স্বাগত জানিয়েছেন মোদী। ১০০ শতাংশ ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তাদের কাছে।

মোদী বলেন, ‘ভারতের মানুষ বিচক্ষণ। জল আর ক্ষীরের তফাৎ জানেন তারা।’

ভোট দেওয়ার আগে গুজরাটের রাজধানী শহর গান্ধিনগরে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে নিজের বাড়িতে যান মোদী। বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। ছেলেকেও আশীর্বাদ করেছেন মা হীরাবেন মোদী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি