৫ মে ২০২৬

ভোট ডাকাতি করতেই ইভিএম ব্যবহার করছে : ড. মোশাররফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভোট ডাকাতি করতেই ইভিএম ব্যবহার করছে : ড. মোশাররফ

বাংলাপ্রেস ডেস্ক: ভোট ডাকাতি করতেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির নতুন নেতাদের নিয়ে সকালে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। ড. মোশাররফ বলেন, এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব।

এটা জেনেও নির্বাচনের মাঠে থাকবে বিএনপি। তিনি বলেন, সরকার যে সুষ্ঠু নির্বাচন করবে না, তা আবারো প্রমাণ করতে নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বছরে একাধিকবার বাড়ানোর সুযোগ রেখে নতুন যে আইন করা হচ্ছে, এটাকে জনগণের পকেট কাটার কৌশল বলেও মন্তব্য করেন তিনি। ড. মোশাররফ আরো বলেন,ক্ষমতায় বসতে ভোট লাগেনি বলেই জনবিরোধী আইন করতে যাচ্ছে সরকার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি