৪ মে ২০২৬

ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ দুই কিশোরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ দুই কিশোরী
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরের নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। সোমবার ভোররাতে তারা নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই কিশোরী সম্পর্কে চাচাতো বোন।সূত্র জানিয়েছে, নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার ভোর রাতে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম দুই কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় এসে বিষয়টি জানিয়েছে। তাদেরকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি