৬ মে ২০২৬

ভোলায় মাদক বিক্রিকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোলায় মাদক বিক্রিকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

নজরুল ইসলাম (শুভ রাজ) ভোলা থেকে : ভোলায় মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরের মুসলমান পাড়া এলাকায় অভিযান চালানোর সময় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই এলাকায় নির্মাণাধীন একটি ভবনে মাদকের হাত বদল হচ্ছে এমন সংবাদে অভিযানে নামে পুলিশ।

ঘটনাস্থল থেকে মোস্তাক আহমেদ শাহিন নামে এক ব্যক্তিকেও আটক করা হয়। পরে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হয় পুলিশ। আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি