৫ মে ২০২৬

ভোগের কাভারে প্রিয়াঙ্কার হট ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভোগের কাভারে প্রিয়াঙ্কার হট ছবি

বিনোদন ডেস্ক: নতুন খবর হলো এবার বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি পোশাকে সুপার হট প্রিয়াংকাকে আবিস্কার করা গেলো। সেপ্টেম্বর ইস্যুতে ভোগের কাভার স্টোরি প্রিয়াংকাকে নিয়ে। সেই সাথে কাভারগার্লও তিনি। আর কাভারে ঠাঁই পেয়েছে প্রিয়াংকার বোল্ড লুকের একটি ছবি। একেবারেই খোলামেলা রূপে এখানে পাওয়া গেছে প্রিয়াংকাকে।

ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেছেন খোদ নায়িকা। সব্যসাচীর ডিজাইন করা এই পোশাকে প্রিয়াংকাকে দারুণ আবেদনময়ী লাগছে। প্রিয়াংকা বলেন, ভোগের কাভার মডেল হওয়াটা বড় ব্যাপার। এবারের সেপ্টেম্বরের ইস্যুতে আমাকে কাভারগার্ল করা হয়েছে। এটা ভালো লাগার একটি বিষয়। তাছাড়া কাভারের হট ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। আমার খুব ভালো লাগছে।

উল্লেখ্য, আনুশকা শর্মা থেকে শুরু করে দীপিকা পাডুকোন কিংবা প্রিয়াংকা চোপড়া। শেষ দু’বছরে বলিউডের হাই প্রোফাইল প্রায় সব বিয়েতেই কনেরা সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের এক্সক্লুসিভ পোশাকে। শুধু কনেরাই নন, পাত্ররাও পরেছিলেন তারই ডিজাইন করা শেরওয়ানি। বলা যেতেই পারে, সব্যসাচীর পোশাক ছাড়া বলিউড সাজ অসম্পূর্ণ। সম্প্রতি এ তালিকায় নাম লিখিয়েছিলেন আলিয়া ভাটও। শোনা গিয়েছে তার বিয়ের লেহেঙ্গার অর্ডার দিয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়কে। আর এবার তার ডিজাইন করা হট ড্রেসে নামকরা ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে এলেন হট নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি