৯ আগস্ট ২০২৬

ভক্তকে স্বস্তিকার কড়া জবাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভক্তকে স্বস্তিকার কড়া জবাব

বাংলাপ্রেস ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও অভিনয়ের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই তিনি বেশি আলোচিত। কিছু কিছু ক্ষেত্রে তিনি সমালোচিতও। আর ব্যক্তিগত জীবনে তিনি যে ব্যতিক্রমী সেটা বার বার প্রমাণ করেছেন। এবারও সেই ধারা বজায় রেখে সোশ্যাল মিডিয়ায় এক ভক্তকে যথার্থ জবাব দিলেন স্বস্তিকা। জানা গেছে, এক ভক্তের দেওয়া ‘কু’ প্রস্তাবে কড়া জবাব দিয়েছেন তিনি। সম্প্রতি স্বস্তিকা টুইটারে নিজের ধূমপানের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, নয়না ইজ এ চেন স্মোকার। আমি নই। আমার ফুসফুসে সমস্যা হয়।

কিয়া অ্যান্ড কসমোস-এর পরে সুদীপ্ত রায়ের সঙ্গে আরও একটি কাজ স্বস্তিকার। আর এই ছবিটিতেই একটি আপত্তিকর কমেন্ট করে তন্ময় ঘোষ নামে এক ভক্ত। সে লেখে, এক রাতের জন্য… নেবেন? তন্ময়ের এই মন্তব্যে নিজের সৌজন্যতা বজায় রেখেই কড়া জবাব দেন স্বস্তিকা।

ওই ভক্তের কমেন্টের উত্তরে স্বস্তিকা লেখেন, স্যার আপনার সেই সামর্থ নেই। আপনি কল্পনা করতে পারেন বিনামূল্যে। সেটাই চেষ্টা করুন। স্বস্তিকার এমন জবাবে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। পাশাপাশি তন্ময়কে তুলোধোনা করতেও ছাড়েননি তারা। একজন তন্ময়কে উদ্দেশ্যে করে লেখেন, আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি, তাড়াতাড়ি সুস্থ হবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি