৭ মে ২০২৬

'ভিটামিন সি' করোনা রোগীদের সুস্থ করছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
'ভিটামিন সি' করোনা রোগীদের সুস্থ করছে

বাংলাপ্রেস ডেস্ক: যেসব করোনারোগীকে উচ্চমাত্রায় ভিটামিন সি-র ডোজ দেওয়া হচ্ছে তারা অন্যদের চেয়ে দ্রুত সুস্থ হচ্ছেন। যুক্তরাষ্ট্রের নর্থওয়েল হেলথ গ্রুপের ডাক্তার এবং শ্বাসতন্ত্রের রোগ ও বিশেষ স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু জি ওয়েবার এই তথ্য জানিয়েছেন।

নর্থওয়েল হেলথ গ্রুপের ২৩টি হাসপাতাল আছে নিউইয়র্কে। যার মধ্যে ম্যানহাটন এর লেনক্স হিল একটি। ড. অ্যান্ড্রুর রোগীদেরকে প্রতিদিন ৩-৪ বার ১৫০০ মিলিগ্রাম করে ভিটামিন সি-র ডোজ ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। যা সাধারণ মাত্রার চেয়ে ১৬ গুন বেশি। সাধারণত একজন পুরুষকে প্রতিদিন ৯০ গ্রাম আর একজন নারীকে প্রতিদিন ৭৫ গ্রাম ভিটামিন সি দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ড. অ্যান্ড্রু জানান, চীনের হাসপাতালগুলোতে করোনারোগীদেরকে উচ্চমাত্রার ভিটামিন সি-র ডোজ দিয়ে সুস্থ করা হয়েছিলো। সেখানে থেকেই তিনি অনুপ্রাণিত হয়ে তার রোগীদেরকেও ভিটামিন সি-র উচ্চ ডোজ দিচ্ছেন।

চীনের সাংহাইয়ের রুইজিন হাসপাতালের জরুরি ওষুধ বিভাগের প্রধান ডা. এনকিয়ান মাও ৩৫৯ জন কোভিড-১৯ রোগীকে উচ্চ মাত্রার ভিটামিন সি-র ডোজ দিয়ে সুস্থ করেছেন। তিনি ওই রোগীদের প্রতিদিন ১০ হাজার থেকে ২০ হাজার মিলিগ্রাম করে ভিটামিন সি-র ডোজ দিতেন। এভাবে তাদেরকে ৭-১০ দিন ভিটামিন সি-র ডোজ দেওয়ার পর তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। তার রোগীদের একজনও মারা যায়নি। তিনি গত ১০ বছর ধরে সেপসিস, অগ্নাশয়ের রোগ এবং সার্জারিজনিত ক্ষত শুকানোর চিকিৎসায় উচ্চমাত্রার ভিটামিন সি-র ডোজ দিয়ে চিকিৎসা করে আসছেন।

তবে শুধু নিউইয়র্কের ড. অ্যান্ড্রু জি ওয়েবারই নন বরং আরো অসংখ্য ডাক্তারই এখন করোনারোগীদের চিকিৎসায় উচ্চ মাত্রার ভিটামিন সি-র ডোজ প্রয়োগ করছেন। তবে একেকজন একেক মাত্রায় এই ডোজ দিচ্ছেন। সূত্র : নবযুগ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি