ভিড়ের মধ্যে অপরিচিত কেউ একজন টুপিটি দিয়েছেন: রিগ্যান
বাংলাপ্রেস ডেস্ক: হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান বলেছেন, ভিড়ের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি আইএসের লোগো যুক্ত টুপিটি তাকে দিয়েছে।
মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান এ কথা বলেন।
রিগ্যান জানান, হলি আর্টিজান মামলার রায়ের দিন ২৭ নভেম্বর কেউ একজন তাকে আইএসের টুপিটি দিয়েছেন।
তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? রিগ্যান বলেন, কালেমা শাহাদাত লেখা ছিল, ভালো লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলেন, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে পরেছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির বলেন, টুপি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে বিচারক এ টুপি কোথায় পেয়েছিলেন তা জানতে চান। জবাবে রিগ্যান আদালতকে জানান, ওইদিন আদালতের বাইরে ভিড়ের মধ্যে একজন তাকে টুপিটি দেন। তবে তাকে চিনতে পারেননি তিনি।
এর আগে কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইএস টুপি’ কাণ্ডে কারা কর্মকর্তাদের গাফিলতি নেই। এই টুপি কারাগার থেকে যায়নি।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিগ্যানসহ দুই জঙ্গির মাথায় যে টুপি ছিল সেটা কারাগার থেকেই গেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি বলেছেন, টুপিটা তার (রিগ্যান) পকেটেই ছিল। তখন টুপিটার ওপর আইএস আদলে লেখাটা ছিল না। কিন্তু পরে সে টুপিটা উল্টে পরে আদালত চত্বরে প্রবেশ করে। তখন লেখাটা গণমাধ্যমে দৃশ্যমান হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি