৯ আগস্ট ২০২৬

ভিপির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভিপির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নুর

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মধুর ক্যান্টিনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এ নির্বাচনের এতো কারচুপির মধ্যেও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে।

এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি