ভিপি নুরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গোলাম রাব্বানী
বাংলাপ্রেস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ‘আর্থিক ও নৈতিক স্খলন’র অভিযোগ তুলে তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ছাত্র সংসদটির সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ডাকসুর কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাব্বানী এ আহ্বান জানান।
ডাকসুর জিএস বলেন, আমরা ডাকসু পরিবার এই অপকর্মের দায়ভার নিতে চাই না। নুর যদি পদত্যাগ না করেন, তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বান জানাই, যেন দ্রুত তাকে বহিষ্কার করে ডাকসুকে কলঙ্কমুক্ত করা হয়।
আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় ক’মাস আগে ডাকসুর জিএস রাব্বানীকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখন কেন ডাকসুর জিএসের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেননি ছাত্র সংসদটির নেতারা?-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রাব্বানী বলেন, আমি নিজ সংগঠন থেকে অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হলেও আমি সংগঠনের স্বার্থে পদত্যাগ করেছি। আমার মত ভিপিও পদত্যাগ করুন, সেটি আমি চাই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি