৬ মে ২০২৬

ভিপি বাদে স্বতন্ত্র প্যানেল ঘোষণা স্বাধিকারের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভিপি বাদে স্বতন্ত্র প্যানেল ঘোষণা স্বাধিকারের

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বাধিকার স্বতন্ত্র প্যানেল’ নামে একটি নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে প্যানেলে সহ-সভাপতি (ভিপি)পদপ্রার্থী রাখেনি সংগঠনটি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

এই প্যানেলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। ২৫টি পদের মধ্যে ৮টি পদে প্রার্থী ঘোষণা করে প্যানেলটি। সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এই প্যানেলের অপর প্রার্থীরা হলেন, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুলযাবাদাইন সাদমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মালিহা সুলতানা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক মো পনিচ্চুজ্জামান বাচ্চু, ক্রীড়া সম্পাদক মো. মেহেদি হাসান খান পাভেল, ছাত্র পরিবহন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মেহেদী ইসলাম সোহাগ।

সংবাদ সম্মেলনে বক্তব্য পড়ে শোনান প্যানেলের সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান। প্রসঙ্গত, আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ভোটগ্রহণ চলবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি