৫ মে ২০২৬

ভিক্ষা করে দুইদিনে সহস্রপতি মিশু সাব্বির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভিক্ষা করে দুইদিনে সহস্রপতি মিশু সাব্বির

বাংলাপ্রেস ডেস্ক: একজন অভিনেতার সার্থকতা তার নিখুঁত অভিনয়ে। যে অভিনয় মানুষের চোখে বাস্তবের প্রতিরূপ, মানুষের কাছে বিশ্বাসযোগ্য। এমনই একজন সফল অভিনেতা মিশু সাব্বির।

গেলো ঈদে প্রচারিত মাবরুর রশিদ বান্নাহ'র ‘দ্য বেগার’ নাটকটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। এতে ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশু সাব্বির। রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভিক্ষুক ভেবে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে!

বান্নাহ বলেন, 'মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির।'

নির্মাতা বলেন, 'শুটিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন। যে কাজগুলোতে হোমওয়ার্ক থাকে এবং শুটিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শুটিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শুটিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি