৫ মে ২০২৬

ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ফাইল ফটো/ বাংলাপ্রেসবাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক মহামারিতে সতর্ক থেকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা দিয়ে এ আহবান জানান তিনি। এ সময় করোনায় মৃতদের আত্মার মাগফেরাত কামনা করেন। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক! বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি