৪ মে ২০২৬

ভেন্যু পরিবর্তন ইস্যুতে সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পিএম
ভেন্যু পরিবর্তন ইস্যুতে সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:   নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ। বিসিবির অনড় এই অবস্থানে কয়েকটি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিসিবি চাইছে ভারতের বাইরের কোনো দেশে ভেন্যু। এই বিষয়ে আইসিসি কি সিদ্ধান্ত জানায়, তার অপেক্ষায় দেশের ক্রিকেট বোর্ড। 

বিসিবি জানিয়েছে, আইসিসির সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাম্প্রতিক যোগাযোগের বিষয়গুলো স্পষ্ট করতে চায় তারা।

এরআগে সোমবার (১২ জানুয়ারি) ভারতে না খেলার ব্যাপারে অনড় অবস্থান জানিয়ে গণমাধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। 

তবে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আইসিসি নিরাপত্তা বিভাগের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের অভ্যন্তরীণ আলোচনা হয়েছে। এই আলোচনা ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের প্রতি আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।

বিসিবি আরো জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ভেন্যু ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে। 

বোর্ড নিশ্চিত করেছে, তারা এখনো এই বিষয়ে আইসিসির কাছ থেকে একটি আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি