৯ আগস্ট ২০২৬

ভেঙে গেল দিশা-টাইগারের সম্পর্ক ?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভেঙে গেল দিশা-টাইগারের সম্পর্ক ?

বিনোদন ডেস্ক : ভেঙে গেল টাইগার শ্রফ ও দিশা পটানির সম্পর্ক। বলিউডে এমনটাই শোনা যাচ্ছে। দুই তারকার ঘনিষ্ঠ মহল থেকেই এই খবর পাওয়া গিয়েছে। সম্পর্ক ভাঙার কারণ সঠিক ভাবে জানা যায়নি। দুজনে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিলেও বন্ধু থাকবেন বলে জানিয়েছেন।

টাইগার ও দিশার সম্পর্ক বেশ কিছু দিন ধরেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। কী কারণে তাঁদের মধ্যে মতান্তর হচ্ছিল তা স্পষ্ট নয়। কেউ কেউ বলছেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ও দিশার বন্ধুত্বই টাইগারের সঙ্গে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। একাধিক বার আধিত্য ও দিশাকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে দিশা ও টাইগার দুজনের ঘনিষ্ঠ মহলই জানিয়ে এটি সঠিক কারণ নয়।

দু’জনের বন্ধু হন, এমন এক জনই বলেছেন, ‘‘অনেক দিন ধরে ওদের মধ্যে বনিবনা হচ্ছে না। দু’জনের সম্মতিতেই কয়েক সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে।’’ কয়েক সপ্তাহ আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা। তার পরেও তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে। ফলে ভবিষ্যতে তাঁরা যে বন্ধু থাকতেই চান সেটাই স্পষ্ট।

শুরু থেকে কখনওই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি দিশা বা টাইগার। একাধিক অনুষ্ঠানে, রেস্তরাঁয় প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যেত। কিন্তু যখনই সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন করা হত দুজনেই তা এড়িয়ে যেতেন। কিন্তু এ বার তাঁদের পাকাপাকি বিচ্ছেদের খবর প্রকাশ্যে এল।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি