২৯ জুন ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

বাংলাপ্রেস ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ দুই দফা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে দিনরাত কাজ করছেন দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার হওয়া কয়েকজন নতুন করে স্বজনদের মাঝে আশার সঞ্চার করেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে। এখন পর্যন্ত ৭৭৪টি ভবন সম্পূর্ণ ধসে যাওয়ার তথ্য দিয়েছে কর্তৃপক্ষ।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এখনও জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কি না, তা নির্ধারণে একটি বিশেষ কমিশন গঠন করেছে সরকার। এছাড়াও লা গুয়াইরায় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজার ৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকেও জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি