৫ মে ২০২৬

ভেনেজুয়েলার উপকূল থেকে জ্বালানি তেলের ট্যাংকার জব্দ: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
ভেনেজুয়েলার উপকূল থেকে জ্বালানি তেলের ট্যাংকার জব্দ: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে এক আয়োজনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা জানান।

এ সময় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাংকার জব্দ করা হয়েছে। বেশ বড় একটা ট্যাংকার...আসলে জব্দ করা ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা। এ নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্বালানি তেলবাহী ওই ট্যাংকার জব্দ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানেন এমন তিনজন মার্কিন কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স এ কথা জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান ক্রমেই জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা আর কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদক চোরাচালানের নৌযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে তারা। এটাকে ‘মাদকবিরোধী অভিযানের অংশ’ বলছে ওয়াশিংটন।গত সেপ্টেম্বরের প্রথম ভাগ থেকে শুরু হওয়া এসব হামলায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন বলছে, তারা অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করে আত্মরক্ষার জন্য কাজ করছে।

তবে ভেনেজুয়েলা সরকারের অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারকে উৎখাত করা ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য। এ জন্য ক্রমেই সামরিকায়নের পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি