২৫ জুন ২০২৬

ভেনেজুয়ালায় ভূমিকম্পের ধাক্কা, কেঁপে উঠল ব্রাজিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:১৬ পিএম
ভেনেজুয়ালায় ভূমিকম্পের ধাক্কা, কেঁপে উঠল ব্রাজিল

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের কম্পন ব্রাজিলের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে।  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য  নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, ব্রাজিল সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিক আহত হওয়ার খবর তাদের কাছে নেই।

ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে ২,১০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক (পরবর্তী কম্পন) অনুভূত হয়েছে। 

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ডেলসি রদ্রিগেজ।  এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ। ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। সূত্র: আল জাজিরা

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি