৬ মে ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে নতুনদের মন্ত্রী বানিয়েছি : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে নতুনদের মন্ত্রী বানিয়েছি : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরোনোরা ব্যর্থ ছিলেন। পুরোনোরা সফল ছিলেন বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। মন্ত্রিসভার সব সদস্যকে কঠোর নজরদারিতে রাখা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুরোনো মন্ত্রীরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। তাই তাদের ব্যর্থতা নয়, ভবিষ্যত প্রজন্মকে প্রস্তুত করার জন্যই মন্ত্রিসভায় পুরোনোদের বাদ দিয়ে নতুনদের স্থান দেয়া হয়েছে।এসময় নিজেদের মেধা আর দক্ষতা দিয়ে মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, নতুন মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।একইসঙ্গে মন্ত্রিসভার সবাইকে কঠোর নজরদারিতে রাখারও ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি। সভায় নব নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় এবার ৪৭ জনের মধ্যে ২৭ জনই নতুন মুখ। তবে সবশেষ মন্ত্রিসভায় না থাকলেও অতীতে আওযামী লীগের মন্ত্রিসভায় ছিলেন এমন সদস্য রয়েছেন চারজন। এই দুই মিলিয়ে ৩১ জন সদস্য নতুন মন্ত্রিসভার নতুন মুখ।

এবার মন্ত্রিসভায় প্রথমবার এসে পূর্ণমন্ত্রী হয়েছেন ৯ জন। ১৯ প্রতিমন্ত্রীর মধ্যে ১৫ জনই এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় এসেছেন। উপমন্ত্রী তিনজনই এবার প্রথমবার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি