৮ মে ২০২৬

ভবিষ্যতের উন্নত দেশ গড়ার পরিকল্পনা সরকারের-হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভবিষ্যতের উন্নত দেশ গড়ার পরিকল্পনা সরকারের-হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গড়তে বর্তমান আওয়ামী লীগ সরকার পরিকল্পনামাফিক কাজ করে চলেছে। আমাদের শিক্ষার্থীরা যেন শুধু বই পড়ায় সীমাবদ্ধ না থাকে। তাদেরকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। তবেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বে মর্যাদা পাবে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরসভাপতি ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানেঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাইখোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইসমাইল হোসেন, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা,ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, মুক্তিযোদ্ধা এসএমফেরদৌস আলম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনটমহিলা কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউল হক, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্মআহবায়ক আল আমিন তরফদার, পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক আব্দুল আলিম, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল খালেক, ম্যানেজিংকমিটির সদস্য বদিউজ্জামান তালুকদার মিল্টন, ধুনট উপজেলা যুবলীগেরসহসভাপতি মাসুদ রানা, আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদকরেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুলইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণসম্পাদক মাইদুল ইসলাম, প্রচেষ্টা স্বাবলম্বী সংস্থার পরিচালক ফিরোজ আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সেলিমরেজা রিমান, যুবলীগ নেতা ফারাজুল ইসলাম, মিল্টন আজিজ, আব্দুস সবুর,স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া ও ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি