৪ মে ২০২৬

ভাওয়াল রাজবাড়িতে অনুষ্কা শর্মা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভাওয়াল রাজবাড়িতে অনুষ্কা শর্মা !

বিনোদন ডেস্ক:‘পরী’তে অনুষ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ফের তিনি অনুষ্কার প্রোডাকশনে কাজ করছেন। সেই ছবির কাজেই দিন তিনেক আগে কলকাতায় এসেছিলেন নায়িকা। ভাওয়াল রাজবাড়িতে থাকা ছবির কাজ দেখাশোনা করেছেন। বুধবার বিকেলে ফিরে গেলেন মুম্বই।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অনুষ্কার প্রোডাকশনে পরবর্তী ছবিটি পরিচালনা করবেন অনভিতা দত্ত। তিনি ‘কুইন’-এর মতো জনপ্রিয় বলিউডি ছবির সংলাপ লিখেছিলেন। অনভিতা পরিচালিত ছবিতে পরমব্রত অভিনয় করবেন বলে খবর। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন কঙ্কনা সেনশর্মা এবং রাহুল বসু। সম্ভবত অনুষ্কা এ ছবিতে অভিনয় করবেন না।

পরী’তে অনুষ্কার সঙ্গে কাজ করার পর নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন অভিনেতা। সেটে প্রযোজক নয়, বরং অনুষ্কাকে সহ-অভিনেত্রীই মনে হত পরমব্রতর। ফের অনুষ্কার প্রোডাকশনে কাজের সুযোগ। তাঁর আরও একটা ভাল পারফরম্যান্সের জন্য অপেক্ষায় থাকবেন সিনেপ্রেমীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি