ভাসানচর পৌঁছল আরও ৫০৬ রোহিঙ্গা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: ২৫তম ধাপে নতুন করে আরও ৫০৬জন রোহিঙ্গা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নৌবাহিনীর দুটি জাহাজযোগে চট্টগ্রাম থেকে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান। এর আগে, গতকাল সোমবার সকালে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয়। পরে রাতে ২০টির অধিক বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তারা।
এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর। তিনি জানান, ৫০৬ জন নতুন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। পাশাপাশি আগে স্থানান্তর হওয়া রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে ভাসানচরে। এটি একটি চলমান প্রক্রিয়া। সর্বশেষ গত ১ মার্চ ২৪তম ধাপে ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি