‘ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল’
বাংলাপ্রেস ডেস্ক: নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
খাজা আসিফ বলেন, দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল। অর্থায়নও হচ্ছে সেখান থেকে। আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে, পাল্টা জবাব দেয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের। এ সময়, গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য যে, শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দু'দেশের সীমান্তবর্তী এলাকায়, চলে রোববার সকাল পর্যন্ত। বুধবার (১৫ অক্টোবর) আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ। এ পর্যন্ত ৫৮ পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল। বিপরীতে ২শ'রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি