ভারতের পাঁচ সেনা নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একটি সেনাবাহিনীর ট্রাক রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ায় পাঁচজন সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভির।
কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি সেনা যান বানই এর দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী ১৬ কর্পস জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছেন।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আহত সেনা সদস্যরা চিকিৎসা সেবা পাচ্ছেন। এ ছাড়া দ্রুত সাড়াদান দলের সেনা সদস্য ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি