৭ মে ২০২৬

ভারতের নতুন সরকারের আমলে তিস্তা চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতের নতুন সরকারের আমলে তিস্তা চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের মোদি সরকারের সাথে বাংলাদেশের সব সময় সম্পর্ক ভালো ছিল। এখনো থাকবে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি নতুন এই সরকারের আমলে তিস্তা চুক্তি হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় শেষে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিটি করপোরেশন মিলনায়তনে আজ শুক্রবার বিকেল তিনটা থেকে এ মতবিনিময় সভা শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতের ৫৪টি নদীর সম্পৃক্ততা আছে। তিস্তা নদী চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অনেক আগেই অনুমোদন দিয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। আশা করি নতুন সরকারের আমলে তিস্তা চুক্তি হবে।

পাকিস্তানের ভিসা নিয়ে মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের ভিসা বাংলাদেশ বন্ধ করেনি। বরং বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে পাকিস্তান সরকার। বাংলাদেশ এখনও তাদেরকে ভিসা দিচ্ছে। ইসলামাবাদে ভিসা সেন্টারে বাংলাদেশের জনবল না থাকায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ আমাদের কনস্যুলারকে তারা ভিসা দেয়নি। তবে এই সমস্যাটি শিগগিরই সমাধান হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি