৭ মে ২০২৬

ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের কোচি শহর থেকে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা। খবর টাইমস অব ইন্ডিয়া শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছে। তিনি আরও বলেন, এসব বাংলাদেশি অনেকেই কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে কোচিতে এসেছে। তাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। তবে কেউ ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি