৬ মে ২০২৬

ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে সরকার: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে সরকার: ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের কাছে বাংলাদেশকে সরকার জিম্মি করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের অস্তিত্ব আজ বিলুপ্ত করা হয়েছে। এসময় তিনি প্রশ্ন করেন, পৃথিবীর পৃথীবীর কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ মারে? আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে ক্ষমতাসীনরা। ভারত সফর থেকে সরকার কি এনেছে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে দেশে রাজনৈতিক সংকট থাকবে না। সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে স্বাগত জানাবে বিএনপি। এসময় ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়াকে চক্রান্ত করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ৬ মাস পরপর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এটাও সরকারের নতুন একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি