২৩ আগস্ট ২০২৬

ভারতের জায়গায় এবার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম
ভারতের জায়গায় এবার আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:  আট দল নিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় হবে আসিয়ান কাপ। আসিয়ান অঞ্চলের ছয় দলের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান। যদিও শুরুতে এই দুই দেশ আমন্ত্রণ পায়নি এই টুর্নামেন্টে।

পাকিস্তানের সুযোগ হয় চীন নিজেদের প্রত্যাহার করে নেওয়ায়। আর শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ালে বিকল্প হিসেবে আলোচনায় আসে বাংলাদেশ। গত সপ্তাহে বাফুফের একাধিক কর্মকর্তা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিলেন।

গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে আসিয়ান কাপে খলার সম্মতি দেয়। এরপর থেকে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক সম্মতির। 

গত এক সপ্তাহ আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে। কোচ থমাস ডুলি হোমে টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখালেও আসিয়ান কাপে খেলতে সম্মতি দিয়েছিলেন। বাফুফের এই টুর্নামেন্ট খেলতে কোনো খরচই হবে না। তাই সবাই আগ্রহে ছিল কখন আসবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদন। সেটা আসায় এখন আর কোনো অনিশ্চয়তা নেই।

এই টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। গ্রুপ পর্বে সেরা হলে বাংলাদেশ খেলবে ফাইনালে। নইলে তারা সুযোগ পাবে স্থানীয় নির্ধারণী ম্যাচ খেলার।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি