৬ মে ২০২৬

ভারতের হামলায় পাকিস্তানের দুই সেনাসহ নিহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতের হামলায় পাকিস্তানের দুই সেনাসহ নিহত ৪

বিদেশ ডেস্ক: পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দেওয়ার কিছুক্ষণ পরই ভারতীয় বাহিনীর গুলিতে কাশ্মীর সীমান্তে নিজেদের দুই সেনাসহ ৪ জন নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। খবর ডনের।

শনিবার (২ মার্চ) এক বিবৃতিতে আইএসপিআর জানান, ভারতীয় বাহিনী কোনো কারণ ছাড়াই লাইন অব কন্ট্রোলে বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় তাদের গুলিতে সেনা সদস্যের পাশাপাশি দু’জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কোটলি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুই সেনার নাম হাওলাদার আবদুর রব ও খুররম বলে জানিয়েছে আইএসপিআর। ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনীর হামলায় পর পাকিস্তানও পাল্টা গুলিবর্ষণ করেছে এবং সীমান্তে পাক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এ দিকে ভারত দাবি করছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় শুক্রবার রাতভর গোলাগুলিতে রুবানা কসার (২৪) নামে এক মা এবং তার দুই শিশুসন্তান নিহত হয়েছে। নিহত দুই শিশুর বয়স পাঁচ বছর ও নয় মাস। পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে ওই মা ও তার শিশুরা নিহত হয়েছে বলে দাবি ভারতের। গত আট দিন ধরে কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় প্রতিবেশী দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। নিয়ন্ত্রণরেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি