১০ আগস্ট ২০২৬

ভারতের ছাত্রাবাসে সাপের কামড়ে প্রাণ গেল ৩ জনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
ভারতের ছাত্রাবাসে সাপের কামড়ে প্রাণ গেল ৩ জনের

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের একটি স্কুল ছাত্রাবাসের ৬ ছাত্রীকে সাপে কামড়েছে। এতে তিন জন মারা গেছে এবং একজনের অবস্থা গুরুতর।

রাজ্যের গড়চিরোলি জেলায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আশ্রম স্কুলের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

সোমবার (১০ আগস্ট) ভোররাতে গড়চিরোলির জাপটলাই গ্রামের একটি প্রাথমিক-মাধ্যমিক আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে ঘুমন্ত ছয় শিক্ষার্থীকে একটি সাপ কামড়ায়।

সাপের কামড়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, প্রথমে তাদের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে গড়চিরোলির জেলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তিন ছাত্রীর মৃত্যু হয় এবং বাকি তিনজনের চিকিৎসা চলছিল। তবে তাদের মধ্যে একজনের অবস্থা হঠাৎ অবনতি হলে। জেলা প্রশাসন ও গড়চিরোলি পুলিশের সহায়তায়, উন্নত চিকিৎসার জন্য ছাত্রীকে আকাশপথে নাগপুরের জিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি