৪ মে ২০২৬

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়

বাংলাপ্রেস ডেস্ক : প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর স্বাদ পেলো বাংলাদেশ। ২০১৬ সালে বেঙ্গালুরুতে ১ রানে হেরে যাওয়া আজও পোড়ায় বাংলাদেশের সমর্থকদের। রোববার দিল্লিতে ভারতের বিপক্ষে সেই পরম আরাধ্য জয়েরই দেখা মিললো। ভারতের ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৩ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে টাইগারদের জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহিম।

ওপেনার লিটন দাস ৪ বলে ৭ রান করে ফিরে গেলেও সৌম্য সরকারের সাথে অভিষিক্ত নাঈম শেখের ৪৬ রানে জুটিতে দারুণভাবে ম্যাচে টিকে থাকে বাংলাদেশ। ২৮ বলে ২৬ রান করে নাঈম ফিরে গেলেও মুশফিক-সৌম্য দারুণভাবে এগিয়ে নেয় বাংলাদেশকে। সৌম্য ৩৫ বলে ৩৯ রান করে সৌম্য বোল্ড হয়ে ফিরে গেলেও রিয়াদকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেন মুশফিক।

রোববার দিল্লির মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে নানা দোলাচলের পর মাঠে গড়ানো টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। টস জিতে নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে ভারতকে ১৪৮ রানে আটকে রেখেছে টাইগাররা। বিনিময়ে তুলে নিয়েছে তাদের ৬টি উইকেট। বাংলাদেশের হয়ে পেসার শফিউল ইসলাম ও লেগ স্পিনার আমিনুল বিপ্লব ২টি করে উইকেট নিয়েছেন।

ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মাকে শফিউল এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন। প্রথম বলেই বাউন্ডারি খেয়ে শুরু করা শফিউল ওভারের শেষ বলেই এনে দেন সাফল্য। দলীয় মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৬.৩-তম ওভারে লোকেশ রাহুলকে তুলে নেন আমিনুল বিপ্লব। ৪ ওভার পর আবারও আমিনুলের আঘাত। শেখর ধাওয়ানের সাথে জুটি গড়ে তোলা স্রেয়াস আয়ারকে অভিষিক্ত নাঈমের তালুবন্দি করে ফেরান।

এরপর, ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকা শিখর ধাওয়ানকে রান আউট করে ফেরান বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬-তম ওভারের শেষ বলে দারুণ এক ফিরতি ক্যাচে অভিষিক্ত দ্যুবেকে সাজঘরে ফেরান আফিফ হোসেন। ১০২ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। ১৯-তম ওভারে এসে রিশভ পন্তকে তুলে নেন শফিউল। এরপর করুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দরের ঝড়ো জুটিতে ১৪৮ রানের ভিত্তি পায় ভারত।

এর আগে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির বায়ু দূষণের মধ্যেই সকল সংশয় উড়িয়ে দিয়ে হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ।

টাইগারদের এই গুরুত্বপূর্ণ সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানানোর কারণে আইসিসি সাকিবকে নিষিদ্ধ করে। অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সাকিব-তামিম ছাড়াই সিরিজ খেলতে এসে দারুণ এক জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি