ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে সর্বশেষ গত বছরের জুলাইয়ে খেলেছেন।
এছাড়া চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসানকে। তবে সৌম্য সরকার বাদ পড়েছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি