৪ মে ২০২৬

ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে বিরতির আগেই এক গোলে এগিয়ে গেলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমার্ধে গোলটি করেছেন সাদ উদ্দিন। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে সফরকারীরা।

প্রথম মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করেছিল বাংলাদেশ। বক্সের মধ্যে বল কাড়তে গিয়ে রাহুল ভেকে ফেলে দেন মোহাম্মদ ইব্রাহিমকে। ফাউল হলেও রেফারি পেনাল্টির আবেদনে সাড়া দেননি।

স্পষ্ট সুযোগ প্রথমে পায় ভারত। পঞ্চম মিনিটে তাদের দূর পাল্লার শট বিপদমুক্ত করে বাংলাদেশ। কিন্তু বল পান আশিক কুরুনিয়ান। তিনি বল দেন সুনীল ছেত্রীকে। বেঙ্গালুরু স্ট্রাইকারের ভলি সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ধরেন।

১৩ মিনিটে ছেত্রীর দুর্বল হেড সহজে প্রতিহত করেন বাংলাদেশি গোলকিপার। চার মিনিট পর ভেকের শক্তিশালী হেড গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। বাংলাদেশ দুর্দান্ত সুযোগ তৈরী করে ম্যাচের আধঘণ্টা পর। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা পাস ধরে বক্সের মধ্যে গোলপোস্টের সামনে বল পান বিপলু আহমেদ। কিন্তু তিনি শট নেওয়ার আগে আনাস এদাথোদিকা বল বিপদমুক্ত করেন।

৩৫ মিনিটে দারুণ সেভে ভারতকে হতাশ করেন রানা। ভেকের লম্বা থ্রো থেকে মানবীর হেড করেন, আঙুলের আলতো ছোঁয়ায় বল মাঠের বাইরে পাঠান বাংলাদেশি গোলকিপার। ৩৯ মিনিটে আনাসের কাছ থেকে ছেত্রীর হেড গোলরক্ষকের কাছে চলে যায়।

তবে বাংলাদেশ তিন মিনিট পর গোল উদযাপনে মাতে। ৪২ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিকে গোলকিপার গুরপ্রীত সিং পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ফ্লাইট মিস করেন, এরপর সাদ উদ্দিনের দুর্দান্ত হেডে বল জড়ায় জালে। এই লক্ষ্যভেদী শটে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি