৫ মে ২০২৬

ভারতের আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ভারতের আদালতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস

বাংলাপ্রেস অনলাইন: ভারতে অনুপ্রবেশের অভিযোগে দায়েরকৃত মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছে শিলংয়ের একটি আদালত। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার শিলংয়ের আদালত ফরেনার্স অ্যাক্টের ওই মামলায় এ বিএনপি নেতাকে খালাস দেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৫ সালের ১০ মার্চ ‘নিখোঁজ’থাকার দুই মাস পর ১১ মে শিলংয়ে সালাহউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। শিলং পুলিশ তাকে আটক করার দাবি করলেও সালাহউদ্দিনের দাবি, তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছেন। পরে শিলং থেকে তিনি স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করেন।

১৯৪৬ সালের ১৪ ধারা অনুযায়ী, অবৈধ অনুপ্রবেশ আইনে করা মামলায় ২০১৫ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় শিলং পুলিশ। এতে বলা হয়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের শিলংয়ে আকস্মিক উপস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে বেশ কয়েকটি অভিযোগের বিচার এড়াতে তিনি ভারতে এসেছেন।

এ মামলায় আদালত সালাহউদ্দিন আহমেদের বক্তব্য রেকর্ড করেন। এছাড়া তাকে শিলংয়ে পাওয়ার পর যে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, সেই হাসপাতালের দুই চিকিৎসকসহ ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে তিন বছর ধরে চলা এ মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুক্রবার তাকে বেকসুর খালাস দেন আদালত। এর আগে চলতি বছরের গত ১৩ আগস্ট শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিংয়ের আদালত শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি