৮ মে ২০২৬

ভারতীয় ১২ বিমানে বোমা হামলার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতীয় ১২ বিমানে বোমা হামলার হুমকি
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে বেঙ্গালুরুগামী আকাসা এয়ার ও দিল্লিগামী ইন্ডিগোর দুটি ফ্লাইটে বুধবার (১৬ অক্টোবর) বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে তিন দিনে ১২টি ফ্লাইট এ ধরনের হুমকি পেল। আকাসা এয়ারের একজন মুখপাত্র বলেন, হুমকি পাওয়া ফ্লাইটটি হলো কিউপি ১৩৩৫। ফ্লাইটটিতে তিনজন শিশু, সাতজন ক্রুসহ ১৭৭ জন আরোহী ছিলেন। পরে ফ্লাইটটি দিল্লিতে ফিরে যায়। এদিকে ইন্ডিগোর ৬ই ৬৫১ ফ্লাইটটি মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে একই ধরনের হুমকি পেয়ে আহমেদাবাদের দিকে চলে যায়। ইন্ডিগোর একজন মুখপাত্র বলেন, উড়োজাহাজটিকে খালি জায়গায় নিয়ে নিরাপদে সব যাত্রীকে বের করে আনা হয়েছে। এছাড়া অন্য যেসব ফ্লাইট এ ধরনের হুমকি পেয়েছে, সেগুলো হলো এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে শিকাগোগামী ফ্লাইট, ইন্ডিগোর দাম্মাম-লক্ষ্ণৌ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অযোধ্যা-বেঙ্গালুরু, স্পাইসজেটের দারভাঙা থেকে মুম্বাইগামী (এসজি১১৬), আকাসা এয়ারের বাগডোরা থেকে বেঙ্গালুরু (কিউপি ১৩৭৩), অ্যালায়েন্স এয়ারের অমৃতসর-দেরাদুন-দিল্লি (৯আই ৬৫০) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মাদুরাই থেকে সিঙ্গাপুরগামী (আইএক্স ৬৮৪)। গেল সোমবার (১৪ অক্টোবর) ইন্ডিগোর দুটি ও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট এ ধরনের হুমকি পায়। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ছিল মুম্বাই থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরগামী আর ইন্ডিগোর দুটি ফ্লাইট দুটি ছিল মাসকাট ও জেদ্দাগামী। এসব ঘটনায় বেলা ১১টায় পার্লামেন্টের স্থায়ী কমিটি বৈঠক করেছে। এর আগে নিজ মন্ত্রণালয় ও ডিজিসিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু। এনডিটিভি সূত্রের বরাতে জানিয়েছে, বেশ কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। ডার্কওয়েবকে (ইন্টারনেটের অন্ধকার জগৎ) নজরদারিতে রাখা হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি