৪ মে ২০২৬

ভারতীয় অভিনেত্রীর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভারতীয় অভিনেত্রীর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ

বিনোদন ডেস্ক: সন্দেহটা হয়েছিল এলাকাবাসীরও। গোপন সূত্রে খবর পেয়ে তক্কে তক্কে ছিল পুলি‌শও। এক কিশোরীকে শারীরিক নির্যাতন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী ভানুপ্রিয়া। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল আরও তিনজন কিশোরীকে।

চেন্নাইয়ের টি নগর এলাকার বাসিন্দা ওই অভিনেত্রীর দাবি, ওই চার কিশোরী তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করে। তারা বাড়ি থেকে নানা মূল্যবান জিনিস চুরি করেছিল, তাই তাদের বকাঝকা করছিলেন তিনি। পুলিসের শিশু পাচারের অভিযোগ ভিত্তিহীন। শিশু অধিকার সুরক্ষা কমিশনের আধিকারিক অচ্যুতা রাও জানিয়েছেন, চার জনের মধ্যে তিন জন কিশোরীকে ভানুপ্রিয়া নিয়ে এসেছিল অন্ধ্রপ্রদেশ থেকে।

তার পর থেকে তাদের পরিবারের লোকজনের সঙ্গে কোনও যোগাযোগ করতে দেওয়া হয়নি। তিনজনের মা পুলিশ ও শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে অভিযোগ দায়ের করে। মেয়েদের উদ্ধারের আর্জি জানায়।

কিশোরীদের অভিযোগ, তাদের পেট ভরে খেতে দেওয়া হত না। বাড়ির সব কাজ তাদের দিয়ে করানো হত। সামান্য ভুল হলে চূড়ান্ত মারধর করতেন ভানুপ্রিয়া। এমনকী যৌন হেনস্থাও করা হয়েছে তাদের। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, চতুর্থ জনের পরিবারের খোঁজ এখনও মেলেনি। বাকি তিন জনকে জিজ্ঞাসাবাদ করা চলছে। তাদের ভালো মাইনে দেওয়ার লোভ দেখিয়ে গ্রাম থেকে তুলে এনেছিলেন ভানুপ্রিয়া। ওই কিশোরীদের শারীরিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তাদের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্নও রয়েছে।

পুলিশ ও শিশু অধিকার সুরক্ষা কমিশন সূত্রে খবর, ভানুপ্রিয়া ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে শিশু পাচার–সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও কোনও কিশোরী তাঁদের হেফাজতে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি