৫ মে ২০২৬

ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া সীমিত করল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:০২ এএম
ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেয়া সীমিত করল বাংলাদেশ


বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের পর্যটক ভিসা দেয়া সীমিত করেছে সরকার। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে বুধবার (৭ জানুয়ারি) থেকে পর্যটক ভিসা ইস্যু সীমিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি বাংলা।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকে পর্যটক ভিসা দেয়া কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধু গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের দপ্তর থেকে সীমিত পরিসরে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি না জারি করা হলেও কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের একাধিক সূত্র জানিয়েছে, বুধবার থেকেই পর্যটক ভিসা ইস্যু সীমিত করা হয়েছে। তবে বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়।

এর পরপরই ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। পরে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া আপাতত অন্যান্য ভিসা ইস্যু করা হবে না। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি