৫ মে ২০২৬

ভারতীয় মন্ত্রীর স্ত্রীর স্বামী মোশাররফ করিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতীয় মন্ত্রীর স্ত্রীর স্বামী মোশাররফ করিম

বাংলাপ্রেস ডেস্ক: এক বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরছেন পরিচালক ও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। তার নতুন ছবির নাম ‘ডিকশনারি’। প্রথমে অবশ্য নাম ঠিক করা হয়েছিল ‘ব্যবধান’। পরে সেটা পাল্টে ‘ডিকশনারি’ রাখা হয়। এ ছবিটি নির্মিত হচ্ছে ভারতীয় লেখক বুদ্ধদেব বসুর দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’ অবলম্বনে।

‘ডিকশনারি’ ছবির প্রধান দুটি চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান। আরও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশি নাটক ও চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এই প্রথম ভারতীয় কোনো ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

বর্তমানে কলকাতার বোলপুরে ‘ডিকশনারি’র শুটিং করছেন আবির, নুসরাত ও পরমব্রতরা। মোশাররফ করিম শুটিংয়ে অংশ নেবেন ৭ মার্চ থেকে। টানা দুই সপ্তাহ চলবে তার অংশের শুটিং। এই ছবিতে মোশাররফ করিমকে দেখা যাবে ব্যবসায়ীর চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় থাকবেন পরিচালক ও মন্ত্রী ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু।

গত বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-ভারত ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন পরিচালক ও মন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও ছিলেন। সেই অনুষ্ঠানেই ‘ডিকশনারি’ ছবির কাজ নিয়ে মোশাররফ করিমের সঙ্গে পাকা কথা হয় এই দুই ভারতীয়র।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি